ডেস্ক রিপোর্ট: মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে বীমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি যাতে মেটলাইফের গ্রাহকরা তাঁদের বীমা দাবি দ্রুত এবং সহজে পেয়ে যান। বাংলাদেশের বীমা শিল্পের উপর গ্রাহকের মানুষের বিশ্বাস এবং আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।“
২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বীমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি হিসেবে ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তি সহ আরও অন্যান্য কারণে ২,৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়।
গত ৫ বছরে (২০২০-২০২৪) মেটলাইফ ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।
অনলাইন বীমা দাবি আবেদন করা এবং ৩-৫ কার্য দিবসের মধ্যে বীমা দাবি পাওয়ার মাধ্যমে মেটলাইফ-এর গ্রাহকরা এখন সবচেয়ে ভালো অভিজ্ঞতা উপভোগ করছেন। বীমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সক্রিয়তা এবং দক্ষতা দেশের বীমা খাতে গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বাংলাদেশে ৯০০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যাক্তি গ্রাহকদের বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments