ডেস্ক রিপোর্ট: আজ ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস ২০২২-২৩ -এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন ইংরেজি ভাষা-ভাষী বিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আইইএলটিএস পরীক্ষার্থীদের সহায়তা করতে এ পুরস্কার দেয়া হয়। শিক্ষার্থীরা যেনো তাদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, এজন্য এ পুরস্কারের মাধ্যমে তাদের ৩ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ, কলম্বিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা – এ ছয়টি দেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য এ বছরের প্রতিযোগিতা উন্মুক্ত ছিল।
প্রতিযোগিতামূলক আবেদন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এ পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে সাত জন বিজয়ী নির্বাচিত করা হয়; যারা তাদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা লাভ করবেন। বিজয়ীরা হলেন: সোয়াবিবা সোয়াদ, ইতমাম মির্জা, কাজী রাকিব হাসান, সাজিদ আই আউয়াল, জয়শ্রী চৌধুরী, জাকিয়া নিশাত এবং আহমেদ আল মাহবুব তালুকদার।
এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা বলেন, “বাংলাদেশ থেকে যারা এ বছর আইইএলটিএস পুরস্কার পেয়েছেন, তাদের অভিনন্দন। শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার পাশাপাশি আইইএলটিএস পুরস্কার তাদের নতুন দেশ ভ্রমণের, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার এবং বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ করে দিবে।”
বাংলাদেশের আবেদনকারীরা পুরস্কার ও আবেদন প্রক্রিয়াসহ এ সংশ্লিষ্ট বিষয়ে জানতে ভিজিট করতে পারেন: https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize.
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments