স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি রবিবার (৫জুন) দুপুরে রাজধানী ঢাকার উপকন্ঠে দক্ষিণখান কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর প্রদান ও প্রকাশ ক্ষমতায় তিনি মুগ্ধ হন। এ জন্য তিনি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপণ করেন। আন্তিরকতার সাথে ক্ষুদে শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। শিক্ষকগণ স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রমে সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনলে, তিনি ‘ঢাকা মহানগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন প্রকল্পের’ আওতায় বিদ্যালয়ের বর্তমান ভবনের স্থলে ৬ (ছয়) তলা আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।
পরে প্রতিমন্ত্রী উপস্থিত অভিভাবকদের সাথে আলাপকালে তাঁদের বসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, তাই জাতির ভিত নির্মাণে শেখ হাসিনার সরকার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিফিন, কিডস অ্যালাউন্স প্রদানসহ নানাধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। আগামীদিনেও প্রাথমিক শিক্ষার গুণগত মানবৃদ্ধিতে সম্ভব সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments