ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে সেখানকার বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ নগরীতে বাংলাদেশ দূতাবাসের এক সার্কুলারে বলা হয়েছে, “ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা সাময়িকভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন।”
রাশিয়া কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা এই পরামর্শ দিয়েছে।
সার্কুলারে বলা হয়, ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অন্য দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারবেন।
পোল্যান্ডে বাংলাদেশ মিশন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশীদেরকে তাদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করেছে যাতে দূতাবাসের কর্মকর্তারা সহায়তার কোন প্রয়োজন হলে তাদের কাছে পৌঁছাতে পারে।
একই সঙ্গে সার্কুলারে ইউক্রেন ভ্রমণ যদি অপরিহার্য না হয় তাহলে বাংলাদেশী নাগরিকদের তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি মনিটরিংয়ের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের পরামর্শ দেবে।-বাসস
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments