ডেস্ক রিপোর্ট: দেশের চলমান জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি নতুন জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে আসে।
জানা গেছে, চীনের প্রতিষ্ঠান ইউনিপেক এই চালান সরবরাহ করেছে পূর্ব চুক্তি অনুযায়ী। বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই আমদানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, আমদানিকৃত ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহৃত হবে। অন্যদিকে জেট ফুয়েল দেশের বিভিন্ন বিমানবন্দরে সরবরাহ করা হবে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও সরবরাহ বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে।
চলতি মার্চ মাসে মোট ১৭টি জাহাজে জ্বালানি আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে ৯টি (নতুনসহ)। এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাহাজটি পৌঁছেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো বড় সংকট নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চলছে।
বিপিসি সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে থাকে। বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল, যা মূলত মধ্যপ্রাচ্যের দেশ থেকে আনা হয় এবং দেশে পরিশোধন করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি বিভিন্ন দেশ থেকে সরাসরি আমদানি করা হয়।
আগামী এপ্রিল মাসে সমুদ্রপথে ১৪টি জাহাজ ও পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত সরবরাহসহ মোট প্রায় ৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত এর একটি অংশের নিশ্চয়তা মিলেছে। এছাড়া মে মাসে আরও ১৭টি জাহাজে বিপুল পরিমাণ জ্বালানি আসার সময়সূচিও নির্ধারিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনা অনুযায়ী আমদানি নিশ্চিত করা গেলে সামনের মাসগুলোতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments