জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল অ্যালামনাই ফোরাম গঠন করা হয়েছে। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে ৪১ ব্যাচের পলাশ চন্দ্র রায় এবং সদস্য সচিব হিসেবে ৪২ ব্যাচের সাইদুর রহমান কাহানের নাম ঘোষণা করা হয়েছে।
পলাশ চন্দ্র রায় বর্তমানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল) হিসেবে কর্মরত আছেন এবং সাইদুর রহমান কাহান ঢাকা জজ কোর্টে আইনপেশায় নিয়োজিত আছেন।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৪১ ব্যাাচের ইমরান নাফিজ জিহান, হুমায়ুন কবির, সাকিয়া সুলতানা কেয়া এবং ৪২ ব্যাচের তামান্না আজিজ তুলি।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ৪২ ব্যাচের মার্জিয়া রহমান ও ওমর ফারুক; ৪৩ ব্যাচের মো. আতিকুল ইসলাম, মো: চয়ন মুন্সী, হাবিবুর রহমান ও নাহিদা ছিদ্দিকা নীলা; ৪৪ ব্যাচের আয়নাল হক, আরিফ চৌধুরী, রাকিবুল হাসান রিসান ও রীচিমনি প্রমা; ৪৫ ব্যাচের মাহমুদুল হাসান, হাসান রুবাইয়াত, রোমিও ও লাইবা তাসনিয়া; ৪৬ ব্যাচের রাকিবুল হাসান নিবিড়, মো: ইশরাক ইরফান আবির, মো: রায়হান মাহমুদ প্রধান এবং নাঈমা রুহুল; ৪৭ ব্যাচের মো: আবু বকর সিদ্দিক, মাশরুর রহমান মাহিন, সাজ্জাদ হোসাইন সৌভিক ও ইসরাত জাহান ইরা; ৪৮ ব্যাচের আব্দুল্লাহ হৃদয়, মাহমুদুল হাসান আবির, নোমান বিন হারুন ও দোররে সাওয়ার ওহী।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments