আন্তর্জাতিক ডেস্ক: পর পর কয়েক মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়ল মোট ৩টি বিমান। শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। খবর ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের।
এদিকে শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগেই এই দুর্ঘটনার খবর পাওয়া গেল।
প্রাথমিক সূত্রে জানা গেছে, মধ্য প্রদেশে বিগত দুই দিন ধরে আকাশপথে মহড়া চলছিল বিমানবাহিনীর। এ দিন সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখই-৩০ ও মিরাজ ২০০০- এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তাও এখনও জানা যায়নি।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমান দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক্সবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে মহড়া শুরু হয়। সুখই বিমানটি সকালে সাড়ে ৯টা নাগাদ প্রথমবার মহড়া দেয়। এরপরে বিমানটি অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ ফের উড়ান শুরু করে বিমান, এরপরই বিমানটি ভেঙে পড়ে। সুখই বিমানে দুইজন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে।
ভেঙে পড়া আরেকটি বিমান মিরাজ-২০০০। এই বিমানটি প্রথমবার উড়ান শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও খোঁজ মিলছে না।
অপরদিকে, রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments