স্টাফ রিপোর্টার: ব্র্যাক ব্যাংক বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রবাসী ব্যাংকিং গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও বিশেষায়িত প্রোডাক্ট প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা কর্মীদের সম্মাননা দিয়েছে।
ব্যাংকটির মোট ৪৫ জন কর্মীকে এই সম্মাননা জানানো হয়, যেখানে ছিলেন ব্রাঞ্চ কর্মী, এজেন্ট ব্যাংকিং টিম, সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের পারফর্মেন্সের ভিত্তিতে তাঁদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের লক্ষ্য হলো, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে নিরাপদ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করা। পাশাপাশি রেমিটেন্স সুবিধাভোগী পরিবারকে সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য।
২৬ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান পুরস্কারপ্রাপ্ত সহকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দেশের প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সহকর্মীরা বৈধ চ্যানেলে প্রবাসী আয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই পুরস্কারের মাধ্যমে সহকর্মীদের প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হলো।”
ব্র্যাক ব্যাংকের এমন আয়োজনের মাধ্যমে সেসব কর্মীদের অনুপ্রাণিত করা হয়, যারা গ্রাহকদের কাছে মানসম্পন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টেই রয়েছে নানা সুবিধা, যার মধ্যে রয়েছে বিনামূল্যে জীবনবিমা কাভারেজ ও মাসিক মুনাফা। এছাড়া নারী গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে পাচ্ছেন বিনামূল্যে স্বাস্থ্য ও মাতৃত্ব বিমা সেবা। এসব সুবিধা প্রবাসী রেমিটেন্সে গ্রাহকদের সঞ্চয়ে উৎসাহিত করে, যা তাদের আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রেমিটেন্স সুবিধাভোগী পরিবারের সদস্যদের নিরাপদ ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক ‘প্রবাসী পরিবার’ এবং ‘তারা প্রবাসী পরিবার’ (নারীদের জন্য) অ্যাকাউন্ট সেবা চালু করেছে। ক্যাম্পেইন চলাকালীন যেসব গ্রাহক এই অ্যাকাউন্ট খুলে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স নিয়েছিলেন, তাঁরা ব্যাংকের পক্ষ থেকে পেয়েছেন আকর্ষণীয় উপহারও।
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্ম (ই-কেওয়াইসি)-এর মাধ্যমে এখন গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজে এই অ্যাকাউন্ট খুলতে পারছেন।
প্রসংগত, ই-কেওয়াইসি-এর মাধ্যমে প্রবাসীরা দেশের বাইরে থেকেও খুব সহজে ও অল্প সময়ের মধ্যে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক এবছর নিয়ে এসেছে প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট, যার মাধ্যমে প্রবাসীরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ভার্চুয়াল ডেবিট কার্ডের সাহায্যে ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’য় লগ ইন করতে পারছেন। এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই যেকোন অ্যাকাউন্টে বা ওয়ালেটে টাকা পাঠানো, বিদ্যুৎ/পানি/ইন্টারনেটের বিল পরিশোধ, এফডি/ডিপিএস খোলা ও বন্ধ করার পাশাপাশি অ্যাকাউন্টের ব্যালেন্স বা লেনদেনের হিসাব দেখতে পারছেন।
স্টাফ রিপোর্টার: এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে যে বহুমাত্রিক অর্থনৈতিক ও রপ্তানি চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতিকে কার্যকর রাজনৈতিক কাঠামো ও কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত করার কোনো বিকল্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম আজ সোমবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষ ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের পিগল গোল্ড ও সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ৩ জুলাই, ২০২৬ শুক্রবার সকা ...
সব মন্তব্য
No Comments