বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUBAA)-এর ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠান আজ ১৩ মে শুক্রবার কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
উটইঅঅ-এর সভাপতি ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিসেস মেহের আফরোজ চুমকি, এম.পি সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উটইঅঅ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাশার।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন গর্বিত শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর দক্ষ, দূরদর্শী ও সফল নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই অর্থনীতির পিছনে উদ্ভিদ বিজ্ঞানী ও কৃষিবিদদের অনন্য ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাজ করতে হবে। বৃত্তি প্রদানসহ নানাবিধ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এগিয়ে আসার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় কৃতিত্ব অর্জনের জন্য অধ্যাপক ড. আহাম্মেদ শামসুল ইসলাম, পেশায় সুখ্যাতি অর্জনের জন্য অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম এবং ব্যাবসায় সফলতা অর্জনের জন্য শেখ কামরুজ্জামানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, অনুষ্ঠানে বিভাগীয় বিভিন্ন ট্রাস্ট ফান্ড থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের ৫৮জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments