সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মাদারগঞ্জ উপজোলার ৪ নং বালিজুরি ইউনিয়নের পশ্চিম সুখনগরি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষা চলাকলীন সময় ক্লাসে শিক্ষক নেই শিক্ষার্থীরা বই দেখে পরিক্ষা দিচ্ছে এমন অবস্থা দেখা যায়।
২৭ আগষ্ট রবিবার দুপুর ১টায় সরজমিনে গিয়ে দেখা যায়,স্কুলটিতে পঞ্চম শ্রেনীর ২য় সাময়িক পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম শ্রেনীতে গিয়ে দেখা যায় ক্লাসটিতে আট থেকে নয় জন শিক্ষার্থী বই দেখে পরিক্ষা দিচ্ছে। সেই সময় ক্লাসটিতে কোন শিক্ষক উপস্থিত ছিল না।
এই বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের নিকট জানতে গিয়ে তাকে পাওয়া যায়নি।বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের কাছে প্রধান শিক্ষক কোথায় আছে জানতে চাইলে বলেন,কিছুক্ষন পূর্বে স্যার বের হয়ে গেছেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে একজন প্রধান শিক্ষকে ফোন দিলে সে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য স্কুলে আসেনি ফলে এব্যাপারে তার কোন বক্তব্য নেয়া যায়নি।
মাদারগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল আমিনের কাছে জানতে চাইলে বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবশ্যই স্কুল চলাকালীন সময় সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্কুলে উপস্থিত থাকবেন। এই সময়ের মধ্যে কোথায়ও যেতে হলে অবশ্যই বিদ্যালয়ের ওয়ার্কিং খাতায় লিখে যেতে হবে কেন সে বহিরে এবং বহিরে থাকার যুক্তি সংগত কারন থাকতে হবে।
পরিক্ষাকালীন সময় বই দেখে লেখা এবং শ্রেনীকক্ষে শিক্ষক না থাকার ব্যাপারে টিও নূরল আমিন বলেন,এ ব্যাপারে শোকজের ব্যবস্থা নিবেন বলে জানান।
পশ্চিম সুখনগর প্রাথমিক বিদ্যালয়টির পাশে রয়েছে সুখনগরি রফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টিতে প্রবেশের সময় স্কুলের কোন সাইনবোর্ড না থাকাতে স্কুলের এক শিক্ষকে স্কুলের নাম জিঙ্গেস করলে পশ্চিম সুখনগরি প্রাথমিক বিদ্যালয় বলেন জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments