আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে ২০২৪ সালের নোবেল পুরস্কার জিতিছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি 'মাইক্রোআরএনএ আবিস্কার এবং পোস্ট-ট্রন্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।
নোবেল কমিটি এক সংবাদ বিঞ্জপ্তিতে জানিয়েছেন, ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি 'মাইক্রোআরএনএ আবিস্কার এবং পোস্ট-ট্রন্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকার জন্য ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসা ও ওষুধশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার ২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
নোবেল বিজয়ীর নাম ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রথ অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা । প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের পুরস্কার বিজয়ীদের নাম।
সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
১৯০১ সালে জার্মান জীববিজ্ঞানী এমিল ফন বেরিং ডিপথেরাপী রোগের বিরুদ্ধে কার্যকর সিরাম থেরাপি বিষয়ে গবেষণার জন্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments