বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ ফেস্ট-২০২৩ আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কুইজ ফেস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ড. মো. রায়হান সরকার বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমানসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় কুইজ সোসাইটি হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি করার একটি অন্যতম প্লাটফর্ম। সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তথ্যপ্রযুক্তি ও বিশ^ সম্পর্কে বিষয়ভিত্তিক বিস্তারিত জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী কর্মসম্পাদন করতে পারলেই সেই জ্ঞান টেকসই হবে। টেকসই জ্ঞান অর্জন ও বিতরণের ক্ষেত্রে শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম টেকসই নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্ন্তভুক্তিমূলক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ ও একক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments