স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ১৮তম বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আইবিএফবি-এর প্রেসিডেন্ট হিসাবে মিসেস লুতফুন নিসা সৌদীয়া খান, সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নির্বাচিত।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-দেশের নেতৃস্থানীয় গবেষণা ও সমর্থন ভিত্তিক ব্যবসায়িক সংগঠন, দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে মিসেস লুতফুন নিসা সৌদীয়া খানকে নির্বাচিত করেন। মিসেস লুতফুন নিসা সৌদীয়া খান বাংলা ফোন লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড এবং নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান।
আইবএিফবি এর ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভায় ভাইস প্রসেডিন্টে ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব সৈয়দ মুস্তাফজিুর রহমান, ব্যবস্থাপনা পরচিালক, নভো র্কাগো সার্ভিসেস লি: এবং ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরচিালক, পাওয়ারট্র্যাক গ্রুপ।
জনাব হুমায়ুন রশীদ সাবেক সভাপতি হিসেবে বোর্ডে উপস্থিত থাকবেন।
অন্যান্যদের মধ্যে মেজর জেনারেল (অব:) মোহাম্মদ শামীম চৈাধুরী পরিচালক, থেরাপ বাংলাদেশ লিমিটেড, এম,এ হাশেম, চেয়ারম্যান, সজীব গ্রুপ, মোহাম্মদ এরশাদ হুসেন রানা, চেয়ারম্যান এবং সিইও , ডাওয়ান গ্রুপ, মোহাম্মদ ফখরুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, মোহাম্মদ জাহানঙ্গীর কবির, প্রোপ্রাইটর, ইমপ্রেস কম্পিউটারাইজড লেবেলস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান এবং সিইও, এস এস ট্রেডিং এবং টি এস ড্রেজিং, প্রতিষ্ঠাতা পরিচালক, ওয়েস্ট্রার্ন মেরিন গ্রুপ এবং মোহাম্মদ শফিকুল আলম, এফ সি এস, এফ সি এম এ, এফ সি এ, চেয়ারম্যান, বিজ সলিউশন পি এল সি পরিচালক হিসেবে নির্বাচিত হন।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments