জাবি প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে।
লন্ডনে বৃহস্পতিবার (২৬) অক্টোবর আনুষ্ঠানিক ভাবে টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র্যাঙ্কিং উন্মোচন করা হয়।
বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ ৫০১-৬০০ এর মধ্যে স্থান লাভ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৬০১-৮০০ এর মধ্যে অবস্থান করে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম স্থানে রয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ বলেন ,সমাজবিজ্ঞান অনুষদের এই অর্জনে আমরা সকল প্রিয় সহকর্মীকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সবাই অসাধারণ ভূমিকা পালনের মাধ্যমে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষে কাজ করেছি । আমরা বিশ্বাস করি আমাদের সহকর্মীগণের অবদান সামনের দিনগুলোতে সমাজবিজ্ঞান অনুষদ তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
মর্যাদাপূর্ণ এ র্যাঙ্কিংয়ে স্থানলাভে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশ্ব র্যাঙ্কিং-এ স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত।আগামীতে বিশ্ব র্যাঙ্কিং-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও সম্মানজনক স্থান লাভ করবে বলে আমি আশাবাদী।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments