জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনে সোসাইটি-র দিনব্যাপী চলচ্চিত্র বিষয়ক আয়োজন ‘একদিন সিনেমার দিন’ অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কামার আহমাদ সাইমন পরিচালিত 'শুনতে কি পাও' সিনেমা প্রদশর্নীর মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব৷
এরপর চলচ্চিত্রের প্রদশর্নী, নির্মাণ ও চলচ্চিত্রের নির্মাণ নিয়ে বেলা ৫টায় আয়োজনের দ্বিতীয় পর্বে সম্পূরক আলোচনা অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কামার আহমাদ সাইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান সুমন ও সংগঠনটির সদস্যবৃন্দ।
চলচ্চিত্র ভাবনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান বলেন,'সিনেমা এবং কথা সাহিত্যের মধ্যে পার্থক্য আছে৷ চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু তবুও চলচ্চিত্রে মিশ্র ভাষা, গল্প, ড্রামা, মিউজিক আছে, এমনকি দেখার ও শোনারও একটা ব্যাপার আছে৷ এসব মিলিয়েই তৈরি হয় সিনেমা৷'
'শুনতে কি পাও' সিনেমার গঠন-পঠন সম্পর্কে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান সুমন বলেন,'চলচ্চিত্রে গল্পকে খুব নিখুঁতভাবে চিত্রায়ন করা হয়েছে। বিশেষ করে যারা নৃবিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের তারা বুঝতে পারবে যে এ সিনেমায় মাঠ পর্যায়ে কিভাবে কাজ করা হয়েছে৷ কিভাবে সিনেমার মাধ্যমে জনমানুষের গল্পকে তুলে ধরা হয়েছে৷ সবমিলিয়ে বলতে হয় চলচ্চিত্রটি দারুণ।'
আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় 'নীল মুকুট' চলচ্চিত্র। প্রদশর্নী শেষে 'ডিরেক্টরস টকে' চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প ও সংগঠনটির সদস্যদের মাঝে অভিজ্ঞতা আদান-প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন৷
প্রসঙ্গত, ‘চোখ মেলে দেখি’ স্লোগানকে ধারণ করে ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জিসিএস) যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments