ডেস্ক রিপোর্ট: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন। হোয়াইট হাউসের ডাক্তার এ কথা জানান। খবর এএফপির।
প্রেসিডেন্ট জো বাইডেনসহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান। সেখানেই বুধবার তার এ অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।
ডাক্তাররা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।
এছাড়া এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।
উল্লেখ্য, জিল বাইডেন(৭১) যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইেেডন(৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ধারনা করা হচ্ছে হোয়াইট হাউসের ভেতরে জিল বাইডেনের প্রভাবশালী ভূমিকা রয়েছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘শক্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
সব মন্তব্য
No Comments