ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের কোটিতম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদনের মাইলফলকও উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।
এই উদযাপনকে স্মরণীয় করতে বাংলাদেশে ‘বিওয়াইডি পাওয়ারপ্লে’ শীর্ষক তিন দিনব্যাপী এক কার্নিভালের আয়োজন করা হয়। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত বিওয়াইডি বাংলাদেশ ফ্ল্যাগশিপ শোরুমে ২১, ২২ ও ২৩ নভেম্বর এই কার্নিভাল আয়োজিত হয়।
অটোমোবিল খাতে বৈশ্বিকভাবে শীর্ষস্থান অর্জনে জোরালো ভূমিকা রাখতে এবং টেকসই পরিবহনের প্রতি অব্যাহত প্রতিশ্রæতির অংশ হিসেবে এই ৩০ বছর পূর্তি ও ১ কোটি এনইভি গাড়ি উৎপাদনের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। বিওয়াইডি-ই বিশ্বের প্রথম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান, যারা ১ কোটি গাড়ি উৎপাদনের এই যুগান্তকারী মাইলফলক অর্জন করল। অনবদ্য এই অর্জন উদযাপনে বিওয়াইডি বাংলাদেশ এ কার্নিভালের আয়োজন করে, যেখানে বাংলাদেশের ক্রেতাদের জন্য টেকসই যোগাযোগ ও অনন্য অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রæতির বিষয়টি উঠে আসে।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত ছিলো। পাশাপাশি, তিনদিনব্যাপী এই কার্নিভালে অতিথিরা বিওয়াইডি গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ পান।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের ডিজিএম ইমতিয়াজ নওশের বলেন, “৩০ বছর পূর্তি ও ১ কোটি এনইভি গাড়ি উৎপাদন উদযাপন উপলক্ষে এ রকম একটি আনন্দঘন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। মাত্র ৩০ বছরের মধ্যেই আমরা একটি প্রতিষ্ঠানের স্মরণীয় রূপান্তরের সাক্ষী হলাম। মাত্র ২০ জন কর্মীর ছোট্ট একটি স্টার্টআপ থেকে শুরু করে বৈশ্বিকভাবে ১০ লাখ মানুষের বহুজাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি। প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রæতি এবং আগামীর যোগাযোগকে স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই আমাদের এই যাত্রার উদ্দেশ্য। এই ৩০ বছর পূর্তি আয়োজনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে নিরলস কাজ করে যাবো।”
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments