আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে শুক্রবার (১৩ মার্চ) বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনী কাবুলের পাশাপাশি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার এবং পাকতিয়া প্রদেশের কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। কান্দাহার বিমানবন্দরের কাছে একটি বেসরকারি বিমান সংস্থার জ্বালানি ডিপোতেও বোমা হামলা চালানো হয়েছে বলে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে।
আফগান কর্মকর্তাদের দাবি, এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আবাসিক এলাকাও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান–এর ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের ভেতরে সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসলামাবাদ জানিয়েছে।
হামলার পর ক্ষমতাসীন তালেবান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করে দিয়েছে, আফগান শহরগুলোতে হামলা অব্যাহত থাকলে পাকিস্তানের বড় শহর করাচি ও ইসলামাবাদও নিরাপদ থাকবে না। প্রয়োজন হলে পাল্টা আঘাত হানা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে পাকিস্তানের হামলার জবাবে আফগানিস্তান পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments