বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আগামী ৩০ জুলাই (শনিবার) শুরু হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।
অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩০ জুলাই দুপুর ১২ টায় অনুষ্ঠিতব্য এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ১,৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়াও আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে বি ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ২,৩০৪ এবং আগামী ২০ আগস্ট সি ইউনিট ভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ২০২১-২০২২ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাব সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মডিকেল টিম কাজ করব এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১ টা থেক্ ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না। কেন্দ্রের অভ্যন্তরে দোকান পাট বন্ধ থাকবে। এছাড়াও তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ করেছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments