ডেস্ক রিপোর্ট: সেরা কর্পোরেট ব্যাংকিং সার্ভিস দেওয়ার স্বীকৃতিস্বরূপ জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্যা ইয়ার ২০২৩’ সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি জেডটিই-এর এই স্বীকৃতি ব্র্যাক ব্যাংক-এর উদ্ভাবনী এবং কাস্টমাইজড ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ দেয়। এই সার্ভিস কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের বিভিন্ন আর্থিক কার্যক্রমগুলো সহজ ও কার্যকর করতে সাহায্য করে।
২৪ নভেম্বর ২০২৪ ঢাকায় এক অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান; জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাও জুনইয়ং-এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের নির্ভরযোগ্য ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে কাজ করে আসছে। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর মাধ্যমে জেডটিই-এর আমদানি কার্যক্রম সহজ হয়েছে, নগদ অর্থ ব্যবস্থাপনা হয়েছে আরও দক্ষ এবং তাদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে।
এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিং হেড (দক্ষিণ এশিয়া, ভারত এবং জাপান রিজিয়ন) জিয়া ঝেন; ফাইন্যান্স ডিরেক্টর লিউ মিন; ডেপুটি সিএফও, গোলাম জিলানী এসিএস; ফাইন্যান্সিং ম্যানেজার লি ওয়েইয়ং; এবং ফাইন্যান্সিং অ্যান্ড কালেকশন ম্যানেজার ইয়াং চেংলং। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
এই বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি থেকে প্রাপ্ত এই সম্মাননা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই স্বীকৃতি আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকে তুলে ধরে। আমরা জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পছন্দের ব্যাংকিং পার্টনার হতে পেরে অত্যন্ত গর্বিত এবং তাদের বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে সহযোগিতা করতে বদ্ধপরিকর।”
ব্র্যাক ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তি ও গ্রাহক-কেন্দ্রিক সেবা দিয়ে কর্পোরেট ব্যাংকিংয়ে নেতৃত্ব ধরে রাখতে সদা সচেষ্ট, যা স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
সব মন্তব্য
No Comments