বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে Doctor of Laws (Honoris Causa) (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন-২০২৩ আগামী ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
এই বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট পূর্বঘোষিত ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার-এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের অনুরোধের প্রেক্ষিতে ও সমাবর্তনে অংশগ্রহনের জন্য আগ্রহ প্রকাশ করায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
অনলাইনে রেজিস্টেশনের প্রক্রিয়া ও নিয়মাবলী বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments