বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে ১৫ অক্টোবর, রবিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসে আছে। একবার ভোটারবিহীন আরেকবার ভোটচুরির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হয়ে মানুষের নূন্যতম গণতান্ত্রিক অধিকারকেও অবশিষ্ট রাখেনি তারা। একের পর এক কালাকানুনের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে মানুষের গলা টিপে ধরার পাঁয়তারা অব্যাহত রেখেছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপিত হয়েছে সাইবার নিরাপত্তা আইন দ্বারা। লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোর, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা এই আইনের দ্বারা দমন-পীড়নের জলজ্যান্ত উদাহরণ। নির্যাতন-নিপীড়নের এই চিত্র প্রমাণ করে এইসব কালাকানুন জনগণের নিরাপত্তার খাতিরে প্রনয়ণ করা হয়নি বরং ভিন্নমত দমন করে সরকারের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই ব্যবহৃত হয়ে আসছে। তেমনি ভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে চলছে সন্ত্রাস দখলদারিত্বের মহোৎসব। গণরুম-গেস্টরুম নির্যাতন আজকে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। নেই কোনো প্রশাসনিক হস্তক্ষেপ, অকার্যকর হয়ে আছে ছাত্র সংসদ। একই সাথে লাগামহীন ঘোড়ার মতো বৃদ্ধি পেতে থাকা দ্রব্যমূল্যের প্রভাবে নাভিশ্বাস উঠেছে মানুষের জীবনে। সেই সাথে ক্রমাগত বেড়েই চলেছে শিক্ষা উপকরণের দাম। ফলে লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন আজকে হুমকির মুখে। সমস্ত শ্রেণি-পেশার মানুষ আজকে এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি চাইছে।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments