স্টাফ রিপোটার: চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত মধ্যমেয়াদে পারফরম্যানন্স মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণের শর্তে ৫ (পাঁচ) বছরের জন্য নগদ এর মাধ্যমে উপবৃ্ত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড এর চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সম্পাদন হয়। চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ, নগদ এর সিইও মো. শাফায়েত আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, জাতির আগামী দিনের কান্ডারী আজকের কোমলমতি শিশুদের উপবৃ্ত্তি প্রেরণ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপি নগদের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে শিশুর কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেন, উপবৃত্তি কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের প্রয়াসের অংশ এটি। তিনি বলেন, উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে, শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, তানভির আহমেদ মিশুকসহ ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments