ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আজ ২৯ মার্চ বুধবার সকাল ১১ টায় ভার্চুয়ালি এই এজিএম অনুষ্ঠিত হয়। বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন এতে সভাপতিত্ব করেন।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত পোষণ করেন। এর মধ্যে রয়েছে ২০২২ সালের আর্থিক বিবরণীর অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, শেয়ার প্রতি ২০ টাকা (২০০%) নগদ লভ্যাংশ (১০ টাকা বা ১০০ শতাংশ অন্তর্র্বতীকালীন লভ্যাংশ) অনুমোদন, সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং করপোরেট গভর্ন্যান্স অডিটরদের নিয়োগ।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক জনাব স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জনাবা জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক জনাব কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক জনাব সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক জনাব আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনীম, অর্থ পরিচালক জনাবা আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব জনাব মো. আজিজুর রহমান এফসিএস।
২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments