বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) শিক্ষার্থীর উপর পূর্বশত্রুতার জেরে স্নানীয় যুবকদের হামলার ঘটনায় আহত তিন(৩) জন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষাবর্ষের নিশান, মিঠু ও জনি।
ভুক্তভোগী আহত শিক্ষার্থীরা জানান, গত রোববার গোপালগঞ্জের গোবরা এলাকার ইমন আব্দুল্লাহসহ কয়েকজনের সঙ্গে ওই তিন শিক্ষার্থীর মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ইমনসহ আরও কয়েকজন ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে তাদের বেধড়ক মারধর করে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন ও গোপালগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিন আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান।
হামলার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল আইডেন্টিফাই করা হবে।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments