স্টাফ রিপোটার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের ওমিক্রন নামক করোনার ভ্যারিয়েন্ট বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী আজ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য 'World Health Assembly Second Special Session' এ অংশ নেয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান।
ভাইরাসটি নিয়ে অধিক আতংকিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসটি খুব এগ্রেসিভ। সে কারনে আফ্রিকার সাথে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা সকল প্রবেশপথে স্ক্যানিং আরো জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারাদেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সকল জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
ভাইরাস আক্রান্ত স্থান থেকে যারা আসবে তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবেই স্ক্যানিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোন ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলিকেও নির্দেশ দেয়া হয়েছে।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments