বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অভ্যন্তরে ২য় একাডেমিক ভবনের জায়গায় আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে ১০ কর্মদিবসের মধ্যে এমন হটকারিতা সিদ্ধান্ত পরিবর্তনের আল্টিমেটাম।
বুধবার (১৭ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধনটি অনুস্থিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমনিতেই আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের বাইরে গিয়ে আমাদের ২য় একাডেমিক ভবনের জায়গায় আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাড়বে ক্যাম্পাসের ভিতর বহিরাগতদের আনাগোনা। যা কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। কিছুদিন আগে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মূল ফটকের সামনে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হওয়া এর একটি উদাহরণ। তাই আমরা চাই না কাম্পাসের ভিতর এই আইসিটি পার্ক হোক।
এ সময় তারা আরও দাবি করেন, আমাদের পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা নেই। যেখানে আমাদের আরও একটি একাডেমিক ভবন প্রয়োজন, সেখানে আমাদের ২য় একাডেমিক ভবনের জায়গায় আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক। আমরা এই আইসিটি পার্ক চাই না। আমরা চাই আমাদের একাডেমিক ভবন হোক। ১০ কর্মদিবসের মধ্যে এ সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে উক্ত জায়গা অবমুক্ত করাসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে এর আগে রবিবার (১৪ আগস্ট) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইসিটি পার্ক হওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক হিসেবে পার্কটি ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ে জায়গার সল্পতার কথা বলা হলে তিনি আরও বলেন, আমরা এই পার্কের জন্য চার (০৪) একর জায়গা নির্ধারণ করেছিলাম। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জায়গা আরও বাড়ানো হবে। আশাকরি তখন জায়গার স্বল্পতা দূর হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments