আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না হওয়ায় ইরান পুনরায় কৌশলগত এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি এখন তাদের “কঠোর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে” রয়েছে।
এর আগে লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে স্বল্প সময়ের জন্য প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ বহাল রাখায় ইরান সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও চলাচলে বিধিনিষেধ আরোপ করে।
প্রতিবেদন অনুযায়ী, প্রণালিটি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। ফলে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে, কিছু জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি বাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments