স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে।
বিস্তারিত:
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৫০ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭ জন।
ভর্তির তথ্যে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে হাসপাতাল হতে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন রোগী।
মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩ জনের, যার মধ্যে ২ জনই চট্টগ্রাম জেলার। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যু ১ হাজার ১৮৯ জন।
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
সব মন্তব্য
No Comments