গ্রাহকদের প্রতি সুরক্ষার অঙ্গীকার পূরণের প্রতিফলন
ডেস্ক রিপোর্ট: আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি পূরণে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক শেষে সর্বমোট ৩৮৪.৭৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশে অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সক্ষম ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
পরিশোধকৃত দাবির মধ্যে মৃত্যুজনিত দাবি বাবদ ২১৮.৪৯ কোটি টাকা, স্বাস্থ্যবিমা দাবিতে ১৪৪.৫৪ কোটি টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি পরিশোধ বাবদ ২১.৭৩ কোটি টাকা নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। প্রয়োজনের সময়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ গার্ডিয়ান; প্রতিটি ক্ষেত্রে দাবি নিষ্পত্তি প্রতিষ্ঠানটির সে অঙ্গীকার পূরণের প্রতিফলন।
এ নিয়ে গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দাবি নিষ্পত্তি শুধুমাত্র লেনদেনই নয়; আমাদের কাছে দাবি পরিশোধের মানে হচ্ছে গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রæতি পূরণের প্রমাণ।” তিনি আরও বলেন, “প্রতিটি দাবি পূরণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও দ্রæততা নিশ্চিত করি; পাশাপাশি, গ্রাহক স্বাচ্ছন্দ্যকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ডিজিটাল ব্যবস্থা ও সুশাসনে ধারাবাহিক বিনিয়োগ আমাদের নির্ভরযোগ্য অবস্থান, দক্ষতা ও গ্রাহক আস্থার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।”
উদ্ভাবন, নিষ্ঠা ও অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের ইন্স্যুরেন্স অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ব্র্যাক, এপেক্স ও স্কয়ারের যৌথ লক্ষ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় গার্ডিয়ান। বর্তমানে প্রতিষ্ঠানটি রিটেইল, গ্রæপ, মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল ও ব্যাংকাস্যুরেন্স চ্যানেলের মাধ্যমে প্রায় ১.৩ কোটি মানুষকে সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০০ -এরও বেশি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীরা।
দেশের প্রথম ও একমাত্র শতভাগ ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ নিরাপদ ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করে। গ্রাহকেরা যেন আত্মবিশাসী বোধ করেন এবং নিজেদের লেনদেনের ওপর যেন তাদের নিয়ন্ত্রণ থাকে, এজন্য গার্ডিয়ান লাইফে ক্যাশলেস মডেলের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুবিধা নিশ্চিত করা হয়।
ধারাবাহিকভাবে কার্যক্রম সম্প্রসারণ ও উদ্ভাবনে কাজ করছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটি দেশজুড়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা, কমিউনিটির ক্ষমতায়ন এবং দেশের ইন্স্যুরেন্সের খাতকে আরও স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও সম্পূর্ণ ডিজিটাল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা ...
সব মন্তব্য
No Comments