স্টাফ রিপোর্টার: ঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—এই তিন দিনে পদ্মা সেতু-এর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। সে তুলনায় চলতি বছরে যানবাহন চলাচলে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এদিকে, একই তিন দিনে সেতু থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে টোল আদায়েও বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঈদ বা ছুটিকালীন সময়ের অতিরিক্ত চাপ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ায় টোল আদায়ে এ প্রবৃদ্ধি হয়েছে।
বিশ্লেষকদের মতে, পদ্মা সেতু চালুর পর দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ছে, যার প্রতিফলন হিসেবে সেতুর যানবাহন চলাচল ও টোল আদায়ে ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments