জাবি প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নজিরবিহীন দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে এক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলা হয়, ‘গত কয়েকটি জাতীয় নির্বাচনে দেশের জনগণের মতের প্রতিফলন ঘটেনি বলেই কর্তৃত্ববাদী শাসন আরো সংহত হয়েছে। তাই নিহত সাংবাদিক রব্বানিসহ শতশত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্তৃত্ববাদী সরকারবিরোধী আন্দোলনকে আরো বেগবান করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।’
এতে আরো বলা হয়, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে সাগর-রুনি হত্যাসহ বহু চাঞ্চল্যকর গুম ও খুনের বিচার না হওয়ায় রব্বানি হত্যাকাণ্ডের বিচার নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ভিন্ন মতাবলম্বীদের গুম, খুন, অপহরণ ও লাশের মিছিলে কেবল আরেকটা নাম যোগ হয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই।’
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments