ডেস্ক রিপোর্ট: সম্প্রতি হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগ ‘বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্ট ২০২৩’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই ইভেন্টের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য উপযোগী পণ্য ও সমাধান নিয়ে এসেছে। ইভেন্টে বাংলাদেশী গ্রাহকদের মধ্যে ডেটা সেন্টার সমাধান সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির এবং আইসিটি’র শক্তি কাজে লাগিয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্ট ২০২৩- এ হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু পণ্য ও সেবা উন্মোচন করেছে। এর মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সলিউশন স্মার্টলি , এজ কম্পিউটিংয়ের জন্য স্মার্ট ডেটা সেন্টার সমাধান ফিউশন মডিউল৮০০ এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের উপযোগী ইউপিএস৫০০০-ই অন্যতম। এছাড়া, ফিউশনডিসি১০০০এ এবং ফিউশন মডিউল২০০০ সমাধান প্রদর্শন করা হয়। একটি মডিউলের মধ্যে পাওয়ার সাপ্লাই, কুলিং, র্যাক ও স্ট্রাকচার, ক্যাবলিং এবং ম্যানেজমেন্ট সিস্টেমকে সমন্বয় করে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের জন্য এই সমাধানগুলো তৈরি করা হয়েছে।
ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের প্রাপ্যতা এবং ডিজিটালভাবে সচেতন গ্রাহকসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেম ভালো অবস্থানে পৌঁছেছে। ডিজিটাল রূপান্তরের এই যুগে টেকসই উন্নয়নের জন্য ডেটার ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে অনেক প্রতিষ্ঠান এর কর্মদক্ষতা বাড়ানোর জন্য ডেটা সেন্টারের সুবিধা গ্রহণ করছে। এক্ষেত্রে বিদ্যুৎ-সাশ্রয়ী সমাধান অনিবার্য হয়ে পড়েছে। বাংলাদেশের শিল্পখাতকে এই উদ্যোগে সহায়তা করার অভিপ্রায় নিয়ে হুয়াওয়ে ডেটা সেন্টারের জন্য উপযোগী পণ্য ও সমাধান নিয়ে এসেছে। এই পণ্য এবং সেবাগুলো বাংলাদেশে চলমান ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করবে এবং শিল্পখাতে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্টে হুয়াওয়ের ভ্যালু-অ্যাডেড পার্টনারস (ভিএপি), স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং অন্যান্য টিয়ার-১ ও টিয়ার-২ সহযোগীরা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম তাদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন এবং হুয়াওয়ে ডেটা সেন্টারের নতুন পণ্য ও সমাধান সম্পর্কে বিস্তারিত বলেন।
হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, “গত কয়েক বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশের শিল্পখাতে স্মার্ট ও গ্রিন পাওয়ার সলিউশন দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এই যুগে নিজস্ব ডেটা সেন্টার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নতুন ডেটা সেন্টার পণ্য ও সমাধান উন্মোচন করতে পেরে আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের ডিজিটাল সমাধানের মাধ্যমে দেশ ও এর জনগণ আইসিটির প্রকৃত শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর ভবিষ্যত গড়ে তোলার সুযোগ পাবে!”
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হুয়াওয়ের নতুন ডেটা সেন্টার পণ্য এবং সমাধান আমাদের দেশের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিবে এবং এই আধুনিক প্রযুক্তি আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। কানেক্টিভিটির এই যুগে আমরা সবাই ডেটা সেন্টারের গুরুত্ব সম্পর্কে অবগত এবং আমরা হুয়াওয়ের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।”
উল্লেখ্য, পণ্য উন্মোচনের পাশাপাশি ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য একটি এক্সপেরিয়েন্স-শেয়ারিং সেশন আয়োজন করা হয়। সেশনে এই খাতের বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ডেটা সেন্টার সম্পর্কিত সেরা দশটি ট্রেন্ড সবার সামনে তুলে ধরা হয়। ইভেন্টের শেষে হুয়াওয়ে এর কৌশলগত সহযোগীতার সুযোগ ও নীতি সম্পর্কে আলোচনা করে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
সব মন্তব্য
No Comments