স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজ এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে। বুধবার বিকালে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের জয়বাংলা অডিটরিয়াম প্রাঙ্গনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগারের শুভ উদ্বোধন এবং বার্ষিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো অগ্রসরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। আমি আশা করবো সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মেধা দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।
সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, বাংলাদেশ শিক্ষক সমিতি (বি টি এ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর রশীদ, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু ও জিয়া উদ্দিন জিয়া, সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ আরো অনেকে। পরে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments