ডেস্ক রিপোর্ট: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। শনিবার (১৫ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং ২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন।
ড. এম আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, তোমরা আজ যে প্রত্যয় নিয়ে এই অনুষ্ঠানে এসেছো আমি আশা করব আগামী চার বছর সেটা ধরে রাখবে। আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যারা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকেরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।
এসময় আরো বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহরিয়ার আনাম। অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষাথী।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments