ডেস্ক রিপোর্ট: প্যালেস্টাইনের জনগণের মুক্তি সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ ৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ শান্তি পরিষদের একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্যালেস্টাইন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আজ ৩ ডিসেম্বর বিকাল তিনটায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমÐলীর সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। সেমিনারে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ শান্তি পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্যালেস্টাইন থেকে আগত সেদেশের শান্তি আন্দলোনের নেতা ড. আকেল তাকাজ, বিশ্ব শান্তি পরিষদের নির্বাহী সম্পাদক কমরেড ইরাকলিস সাভদারিদিস, ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইন দূতাবাসের সামরিক সচিব কর্নেল মাহমুদ সারুয়ানি, লেবাননের জামিল সাফিয়েহ, রাহমান আজাদ, সাইপ্রাসের স্টেনোওসিস, ইতালীর মারচেলো জেনতিলা, শ্রীলঙ্কার বিমল রতœায়কে, কানাডার মিগুয়েল ফিগুরা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেইন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নেতা, ঐক্য ন্যাপের নেতা অ্যাড. এস এম এ সবুর প্রমুখ। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব শান্তি পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্যালেস্টাইনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। জাতিসংঘভুক্ত অধিকাংশ দেশই এখন প্যালেস্টাইনের জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থক। তাই সাম্রাজ্যবাদ এবং জায়নবাদ কোনভাবেই প্যালেস্টাইনের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ আমাদের পাশে ছিল। বাংলাদেশের জনগণও সবসময়ই প্যালেস্টাইনের জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।সোমবার (১২ অ ...
সব মন্তব্য
No Comments