পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিকাল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল।
এবিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বুধবার রাতেই বিজিবি ভারতীয় দুই নাগরিককে থানায় হস্তান্তর করে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। ওই দুজনকে আদালতে নেওয়া হয়েছে।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments