বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষ্যে ‘এই জনপদে শরণার্থী সমস্যা: অতীত ও বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভা আজ ২০ জুন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল এন্ড সোশ্যাল স্টাডিজ (বিএসসিএসএস) এই আলোচনা সভা আয়োজন করে।
বিএসসিএসএস -এর সভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার আলোচনায় অংশ নেন। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসসিএসএস-এর কোষাধ্যক্ষ অনুপম রায়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তথ্য ও উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করায় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যুগে যুগে বিশ্বজুড়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার হচ্ছে শরণার্থীরা। এই সমস্যা সমাধানে সবার আগে পরাশক্তি সম্পন্ন দেশগুলোকে মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করতে হবে এবং যুদ্ধ-বিগ্রহ বন্ধের মাধ্যমে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা পরিহার করতে হবে। এছাড়া, স্থানীয়ভাবে শরণার্থীদের সাহায্য-সহযোগিতা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম মূল প্রবন্ধে বলেন, বিশ্বব্যাপী বর্তমানে ৬৮ মিলিয়ন শরণার্থী রয়েছে। শরণার্থী সমস্যা সমাধানে বৃহৎ দেশগুলোকে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি শরণার্থীদের পক্ষে বিশ্বজুড়ে জনমত তৈরির উপর তিনি গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments