জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২১জুন) বেলা ১২টার দিকে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন। পৌর সচিব তুষার কান্তি দাষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পৌরবাসীর ওপর নতুন কোন করারোপ না করেই বাজেট পেশ করেন পৌর মেয়র। ঘোষিত বাজেটে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৬ কেটি ৮২ লক্ষ ১৭ হাজার ৮শত ৯০টাকার বাজেট পেশ করা হয়েছে। অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য ও প্রশ্ন করেন- পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজউদ্দীন, আকিমুদ্দীন দফাদার, আসাদুজ্জামান তুহিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, দিতি বেগম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, বিদ্যুৎ সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সেনিটারী কর্মকর্তা সুরেন্দ্র সাহ সেখর কাজল, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কর নির্ধারক নাজমুল ইসলাম, কলারোয়া প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার মিস শাহনাজ পারভীন মীনা, উত্তরণ’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ হেদায়েতউল্লাহ মুকুল, হোপ ফর দি পুওরেন্ট এইচপি কলারোয়ার মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রোকসানা পারভীন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments