জেদ্দা(সৌদি আরব) প্রতিনিধি : পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করেই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশকে সুখী ও দারিদ্রমুক্ত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার দূরদর্শী নেতৃত্বে গত এক যুগে ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সুবিধা।
রবিবার(২ জুলাই) সৌদি আরবের জেদ্দার একটি অডিটোরিয়ামে সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, বাংলাদেশের প্রায় ১ কোটি বাংলাদেশি প্রবাসে কর্মরত রয়েছে। যার প্রায় ২৫ লাখই সৌদি আরবে কর্মরত। দেশের অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রবাসীরা হচ্ছেন বিদেশে দেশের দূত। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, কারণ তিনি ভাল থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকবে।
উপ-মন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভীতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে চলেছেন। এমনকি করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের অর্থনীতিক ভারসাম্য বজায় রাখতে বিরাট ভূমিকা পালন করছে। তাছাড়া ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহও পর্যাপ্ত পরিমাণ আমানত তৈরি করতে পারছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই পদ্মা সেতু হয়েছে। শরীয়তপুরে এখন আর নদীভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়ায় হয়েছে পর্যটন কেন্দ্র। শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম চরাঞ্চল আজ বিদ্যুতের আলোয় আলোকিত। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। মেঘনা সেতুও নির্মিত হবে। শরীয়তপুর সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।
এনামুল হক শামীম বলেন, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ বাস্তবায়নে প্রবাসীরাও বিশেষ ভূমিকা রাখছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের জন্য যত ধরনের বেশি সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন, তা করতে কাজ করে চলছেন। প্রবাসী বান্ধব সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য। তিনি প্রবাসীদের পরিবার ও সন্তানদের কথা ভেবেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার সরকার প্রমূখ।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments