প্রবাসী ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্টাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ কাতার কমিটি উদ্যোগে ২৮ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩ টায় কাতারের রাজধানী দোহার হোটেল মদিনায় আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাসদ কাতার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন। আলোচনার সভার শুরুতেই ঢাকা থেকে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক এমপি এক ভিডিও বার্তায় জাসদ কাতার কমিটির সর্বস্তরের নেতা-কর্মী ও কাতার প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানান এবং সকলের নিরাপদ কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাসান মাবুদ এবং বিশেষ অতিথি হিসাবে সর্বজনাদ ইকবাল চৌধরী সুমন, মিনহাজ উদ্দিন রাজু, শরীফ উল্লাহ পাপ্পু,আকবর হোসেন বাচ্ছু, আলাউদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। আরও বক্তব্য রাখেন জাসদ কাতার কমিটির সহ-সভাপতি জনাব মনছুর আলম। আলোচনাসভাটি পরিচালনা করেন জাসদ কাতার কমিটির সাধারণ সম্পাদক জনাব তৌফিক চৌধুরী।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments