ডেস্ক রিপোর্ট: অনার এক্স৮সি ফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে স্টাইলিশ একইসাথে অত্যাধুনিক ডিভাইসের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শীঘ্রই বাংলাদেশের বাজারে এই স্টাইলিশ স্মার্টফোন নিয়ে আসবে অনার। স্টাইল, স্থায়িত্ব (ডিউরেবিলিটি) ও উন্নত ফিচারের মিশেলে তৈরি করা এই ফোনের ডিজাইন ইতোমধ্যেই বিশ্বব্যাপী ফ্যাশন সচেতন ও ট্রেন্ডসেটারদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের বাজারেও সাড়া ফেলতে প্রস্তুত অনারের এই নতুন ফোন।
নান্দনিকতার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনার। “দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার” হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের বৈচিত্র্যময় স্টাইল ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এই ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে নিয়ে আসা হয়েছে -- মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।
অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং আগামীকাল ২১ এপ্রিল থেকে শুরু হবে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিংয়ের তারিখ থেকে অনারের এক্সপেরিয়েন্স শপে সরাসরি ডিভাইসটি ব্যবহার করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।
আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://smart-honor.com।
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments