জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’। সবত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সাথে 'বঙ্গমাতা' ব্যবহার করা হলেও হলের নাম করণের সময় বাদ পরে যায় 'বঙ্গমাতা' শব্দটি। তাই পরবর্তী সিন্ডিকেট সভায়ই নাম সংশোধন করে ‘বঙ্গমাতা’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
মঙ্গলবার (৮ই আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবনীর ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হলের বঙ্গমাতা কর্নারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামের পাশে বঙ্গমাতা পদবী বসানোর প্রতি তাগিদ দিয়ে অধ্যাপক কামালউদ্দীন আহমদ বলেন, "এর আগের সিন্ডিকেট সভায় বাংলা বিভাগের অধ্যাপক ও আমাকে নিয়ে নাম সংশোধনের লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে এবং আমরা পরবর্তী সিন্ডিকেট সভাতেই এটি সংশোধনের সুপারিশ করবো।"
এসময় অনুষ্ঠানে বঙ্গমাতার স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আলোচনা হলেই স্বাভাবিকভাবে সেখানে বঙ্গমাতার প্রসঙ্গ চলে আসে। বঙ্গবন্ধু, বঙ্গমাতা আর বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অবদানও অনেক বেশি। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য জেল খেটেছেন, আন্দোলন সংগ্রামে সময় দিয়েছেন। আর ক্রান্তিলগ্নে বঙ্গমাতা তাঁকে সাহস যুগিয়েছেন। শেষ পর্যন্ত দেশের জন্য সপরিবারে জীবনও দিয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে অনেক বেশি জানতে হবে। এটি নিয়ে গবেষণা করতে হবে। যাতে নতুন প্রজন্মের কাছে এমন মহিয়সী নারীদের সারাজীবনের ত্যাগ, লড়াই-সংগ্রামের ইতিহাসগুলো পৌঁছায়। তাঁর আদর্শকে জীবনে লালল করতে হবে
এসময় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সভাপতিত্বে ও হাউজ টিউটর নিপা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসিরউদ্দীন, হলের হাউজ টিউটরবৃন্দ, জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন, সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুব ওসমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments