দুর্গাপূজা উপলক্ষে উজিরপুরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে এমপি সান্টু

প্রকাশ : 20 Oct 2026
দুর্গাপূজা উপলক্ষে উজিরপুরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে এমপি সান্টু

মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।


মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার সাতলা, হারতা, ওটরা, জল্লা, শোলক, বড়াকোঠা ও শিকারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, "শারদীয় দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসব। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।" তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।


এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব গোমস্তা, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন ও সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;