রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো.জসীম উদ্দীন হায়দারের দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। প্রতারক চক্র জেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে এবং তা দিয়ে ফোন করে বিভিন্ন লোকের কাছে অর্থ দাবি করছে। জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এবং তিনি কোনো ধরনের আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রণতি বিশ্বাসের ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে নানা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। পুলিশ এতে জড়িতদের খুঁজতে শুরু করেছে।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments