ইবি প্রতিনিধি : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকারে কাজ করা সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা সম্প্রতি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় ক্যাম্পাস সংলগ্ন এলাকার শীতার্ত শিশুদের মাঝে এই কর্মসূচি পালন করে। কর্মসূচির সভাপতিত্ব করেন সিআরসি ইবি শাখার স্কুল পরিচালক মো সাইফুল ইসলাম । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনপর সভাপতি মো ইমদাদুল হক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সভাপতি শাহীদ কাউসারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান তার বক্তব্যে বলেন,সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এ সংগঠন এর মাধ্যমে এ বছর দেড় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্ররা শীতের পর নতুন পোশাক পেয়ে খুবই আনন্দিত হয়।
অনুষ্ঠানেত সভাপতি ইমদাদুল হক বলেন,শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। এই ধরনের উদ্যোগগুলি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
সব মন্তব্য
No Comments