বরিশাল অফিস: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তৃণমূলে বাজেট প্রণয়ন-ম্যানেজমেন্টে গুণগত পরিবর্তনের একটি অংশ। এটি শুধু টেকনিক্যাল বিষয় নয়; তৃণমূলের অফিসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, বৃহত্তর পরিকল্পনার অংশ। বাজেট প্রণয়নে জনবলের অভাব রয়েছে। দ্রুত এসব জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে।
উপদেষ্টা আজ পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন' বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুর হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন।
উপদেষ্টা বলেন, শিশুদের লেখাপড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। শিশুরা বিদ্যালয়ে আসে শিক্ষার জন্য। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, আর শিক্ষকরা শিক্ষা দেন। অন্যান্যরা সহায়তা করে। শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে এবং কিছুটা ইংরেজী পারে-সে কাজটি শিক্ষকদের। শিক্ষার উন্নয়নে মূল কাজ হলো শিক্ষক ও ছাত্রের মধ্যে। আমাদের কাজ সহায়তা করা।
দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অফিসের একজন করে কর্মচারিসহ মোট ৪০ জন অংশ নেয়।
উপদেষ্টা পরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন করেন।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments