জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন—পরীক্ষার্থী পারমিতা দত্ত ভূমি (১৭) ও তার বোন নিবেদিতা দত্ত (২১)। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার নয়ন চন্দ্র দত্তের মেয়ে।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, পারমিতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করে ওএমআর শিট পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও পারমিতা তা নিয়ে প্রবেশ করেন। তিনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে তার বোন নিবেদিতা দত্তের কাছ থেকে উত্তর সংগ্রহ করছিলেন বলে স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষার হলের বাইরে অবস্থানরত তার বোনকেও আটক করা হয়।
তিনি আরও বলেন, পরীক্ষার কেন্দ্রে মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক দুজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments