স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী 'আই কিউ টেস্ট' তৈরি করা জাতির জন্য এবং শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী 'আই কিউ টেস্ট' তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন।মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বৈঠকে সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন আই কিউ টেস্ট করার নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির সভাপতি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয় যুগ্ম সচিব মোছাঃ হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো: শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আতাউল গনি, পরিচালক মো: লুৎফুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ জাকির হোসেন।
উল্লেখ্য, আইকিউ টেস্ট তৈরির নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য ১৪ জানুয়ারি ২০২৫ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আট সদস্য বিশিষ্ট একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। অন্য সদস্যগণ হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হলেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয় ২)।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments