পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউল আলম এসব তথ্য জানান।
অলিউল আলম বলেন, ‘এ বছর শতভাগ পাস করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। যেসব কলেজের কোনও শিক্ষার্থী পাস করেনি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবার পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।’
তিনি আরও বলেন, ‘গত ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় ৭১ হাজার ৮১৭ জন ছাত্র, ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৯৭ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। এ বছর তার হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments